শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা কদমতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা গাজী টায়ারস ট্র্যাজেডির দুই বছর: ১৮২ নিখোঁজ, স্বজনদের অপেক্ষার শেষ নেই সামাজিক অবক্ষয়, অপরাধ ও আত্মহত্যার ক্রমবর্ধমান গ্রাস থেকে মুক্তির উপায় রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাসের সঙ্গে মতবিনিময় করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) কচাকাটা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সদস্য সজিব মিয়া, মো. সাঈদি হোসেন, মো. রিয়াজুল ইসলাম রুহীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় কচাকাটা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অনলাইন ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া মাদক ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে ওসির সঙ্গে আলোচনা করেন।

ওসি অর্পণ কুমার দাস বলেন, “কচাকাটা এলাকায় মাদক নির্মূলে পুলিশ ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কচাকাটা থানাকে আরও সুন্দর ও নিরাপদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।”

মতবিনিময় সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit