শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কদমতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা গাজী টায়ারস ট্র্যাজেডির দুই বছর: ১৮২ নিখোঁজ, স্বজনদের অপেক্ষার শেষ নেই সামাজিক অবক্ষয়, অপরাধ ও আত্মহত্যার ক্রমবর্ধমান গ্রাস থেকে মুক্তির উপায় রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতির অভিযোগ, কবিরাজি সেবার নামে টাকা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

কদমতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

আহমেদ আকবর, সিলেট প্রতিনিধি:

সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি বিকেলে কদমতলী বাস টার্মিনাল এলাকায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির পরনে সাদা ও ধূসর রঙের একটি ফতুয়া এবং লুঙ্গি ছিল। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওই ব্যক্তির কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তি থাকলে দ্রুত সংশ্লিষ্ট থানা অথবা কদমতলী পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit