শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা কদমতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা গাজী টায়ারস ট্র্যাজেডির দুই বছর: ১৮২ নিখোঁজ, স্বজনদের অপেক্ষার শেষ নেই সামাজিক অবক্ষয়, অপরাধ ও আত্মহত্যার ক্রমবর্ধমান গ্রাস থেকে মুক্তির উপায় রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখলের চেষ্টার প্রতিবাদে ভূমিমালিকরা প্রতিবাদ সভা করেছেন। হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টান মুশুরি মধ্যপাড়া এলাকার সর্বজনীন পূজা মন্দিরের উঠানে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোমেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি অ্যাডভোকেট শুক্কুর আলী।

সভায় বক্তারা অভিযোগ করেন, টান মুশুরি মধ্যপাড়া এলাকায় পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের জায়গা-জমি নিয়ে বিরোধ সৃষ্টি এবং প্রায় ৩০০ পরিবারের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করার অভিযোগ রয়েছে।

বক্তারা বলেন, ভূমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করতে হবে। কোনো পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া বলেন, “হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। কারও জায়গা-জমি জোরপূর্বক দখল করতে দেওয়া হবে না। ভূমি নিয়ে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করতে হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit