শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, ওসমানীতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্স, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা

দক্ষিণ সুরমায় এলপিজি সিলিন্ডারে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ, ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রসিং সিন্ডিকেট সক্রিয়

আহমেদ আকবর,
দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার বাইপাস এলাকাসহ বিভিন্ন স্থানে এলপিজি (এলপিজি) গ্যাস সিলিন্ডারে ওজনে কারচুপি ও ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কতিপয় অসাধু ব্যবসায়ী ও একটি শক্তিশালী সিন্ডিকেট সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে সিলিন্ডারে গ্যাসের পাশাপাশি বাতাস ঢুকিয়ে সাধারণ গ্রাহকদের প্রতারণার শিকার করছে।

এছাড়া অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‘গ্যাস ক্রসিং মেশিন’ ব্যবহার করে একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর (রিফিল) করা হচ্ছে। এতে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার কামাল বাজার বাইপাস সংলগ্ন কয়েকটি গোপন গুদাম, লালাবাজার এবং গোলাপগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, কম দামের বা বড় ধারণক্ষমতার এলপিজি সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস স্থানান্তর করে ছোট বা তুলনামূলক বেশি দামের বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডারে ভরা হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাস স্থানান্তরের সময় কৃত্রিমভাবে সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো হয়। ফলে সিলিন্ডারের ওজন স্বাভাবিক মনে হলেও গ্রাহকরা নির্ধারিত সময়ের আগেই গ্যাস শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়ছেন।

এদিকে আবাসিক ও বাণিজ্যিক এলাকার মধ্যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এই কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা অবৈধ গ্যাস ক্রসিং সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত নজরদারি জোরদার এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit