সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনতার ৪৩তম বর্ষপূর্তি উদযাপন দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়েরকে আটক করে পুলিশে সোপর্দ ছাত্রদলের নেতাকর্মীরা ডিগ্রির ভিড়ে হারিয়ে যাওয়া সুশিক্ষা: একটি সামাজিক সমীক্ষা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি

আহমেদ আকবর, সিলেট প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমায় ‘ইলিশ রেস্টুরেন্ট’-এর বিপরীত পাশে অবস্থিত ‘রিজিক ফুডকার্ট’ নামের একটি দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দোকানটির বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরচক্র। এ নিয়ে একই দোকানে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই সারিতে রিজিক ফুডকার্টের পাশাপাশি আরও চারটি সমমানের দোকান রয়েছে। তবে রহস্যজনকভাবে বারবার শুধু রিজিক ফুডকার্টকেই চোরের দল নিশানা বানাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফলে এটি সাধারণ চুরি, বেপরোয়া কিশোর গ্যাং বা ছিনতাইকারীদের কাজ, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত শত্রুতা বা উদ্দেশ্যমূলক চক্র জড়িত—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দক্ষিণ সুরমা থানা পুলিশের নিয়মিত টহল থাকা সত্ত্বেও এভাবে বারবার চুরির ঘটনা ঘটছে। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রিজিক ফুডকার্টের পরিচালক আহমেদ জামিল গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, বারবার একই দোকানে চুরির ঘটনা কোনো স্বাভাবিক বিষয় নয়। আইনি প্রতিকার ও নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি দ্রুত দক্ষিণ সুরমা থানা পুলিশকে লিখিতভাবে অবগত করবেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন।

এলাকার ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখা এবং চোরচক্রকে চিহ্নিত করতে পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit