রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনতার ৪৩তম বর্ষপূর্তি উদযাপন দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়েরকে আটক করে পুলিশে সোপর্দ ছাত্রদলের নেতাকর্মীরা ডিগ্রির ভিড়ে হারিয়ে যাওয়া সুশিক্ষা: একটি সামাজিক সমীক্ষা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা কদমতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

‘মানবজাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬।

নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের কার্যক্রম তুলে ধরার পর মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল হোসেন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদ হাসান হাজী সোহেল, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক মো. খোরশেদ আলম, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, কলামিস্ট ও সংবাদকর্মী মো. সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং বামনডাঙ্গা ইউনিয়ন যুব প্ল্যাটফর্মের সভাপতি মো. আজিজুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা এবং সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী।

আলোচনা সভায় বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের বিগত দিনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মুমূর্ষু রোগীদের রক্তদানের পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে যুবসমাজকে আরও বেশি করে সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের আগামী দিনের পথচলা আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit