শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত থানা শুরা অধিবেশন-২০২৬-এ এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হারিসুল বারী রনি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা মোজাম্মেল হক আইমানী, সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাতেন সরকার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মো. আব্দুল মোমিন জেহাদী।
অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রব।
এ ছাড়া অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জননেতা ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।