বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, ওসমানীতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্স, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

নাগেশ্বরী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান যোগদান করায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জননেতা আলহাজ হারিসুল বারী রনির নেতৃত্বে নেতৃবৃন্দ সম্প্রতি নাগেশ্বরী থানায় গিয়ে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিডিয়াকর্মী এম এম রিয়াজুল ইসলাম রুহীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নাগেশ্বরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসি এনামুল হক প্রধানের সঙ্গে নেতৃবৃন্দের বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ নাগেশ্বরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে রাজনৈতিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

অপরদিকে, ওসি এনামুল হক প্রধান ন্যায় ও ইনসাফের সঙ্গে নাগেশ্বরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিচালনার বিষয়ে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit