রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতার হুঁশিয়ারি গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন নাগেশ্বরীতে ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন রূপগঞ্জের অর্থনীতিতে বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’ সিলেটে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাব।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নাগেশ্বরী থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মিলন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জেলাল আহমেদ রানা, উপদেষ্টা মো. তানিম বিল্লাহ, সাধারণ সম্পাদক সিয়াম শাহারিয়ার সৃজন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, মো. সাঈদী হোসেন, মো. সজিব মিয়া, রিয়াজুল ইসলাম, রুহিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মতবিনিময়কালে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সত্যতা যাচাই করে সবসময় নিউজ করবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, সমাজের সার্বিক স্বার্থে যেকোনো তথ্য প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ।

সভায় নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মিলন মিয়া বলেন, “আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।”

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে তথ্যনির্ভর সংবাদ প্রকাশে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit