শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, ওসমানীতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্স, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা

কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, কুড়িগ্রাম জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মো. ইউনুছ আলী।

এ ছাড়া মো. নাজমুল হককে সভাপতি, মো. আরেফিন আরিফকে সাধারণ সম্পাদক এবং মুতাসিম বিল্লাহ তানিমকে দপ্তর সম্পাদক করে ৫৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit