শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ডা. গোলাম আযম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান, নাগেশ্বরী থানা শাখার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ এবং আবরারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এছাড়া তারা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ও ঐতিহ্যগতভাবে এলাকাটিকে ‘দ্বিতীয় চরমোনাই’ হিসেবে পরিচিত হওয়ার বিষয়টি তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।