শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতার হুঁশিয়ারি গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন নাগেশ্বরীতে ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন রূপগঞ্জের অর্থনীতিতে বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’ সিলেটে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক অসুস্থ সাজুর পাশে দাঁড়াল ‘আল খিদমাহ ফাউন্ডেশন’, আর্থিক সহযোগিতা প্রদান ভূরুঙ্গামারীতে বাক্‌প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক পলাতক প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকে ডাকাতি: রূপসীর ইমরানের বোনের বাসা থেকে অস্ত্র উদ্ধার

নাগেশ্বরীতে ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রথমবারের মতো বেতের তৈরি নান্দনিক ও ব্যবহারিক পণ্যের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন কসমেটিকস সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নাগেশ্বরী বাজার রোডের সিরাজ শপিংমল, আল কাওছার মেরিট মাদরাসা গেট সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটিতে বেতের তৈরি বিভিন্ন ধরনের সোফা, চেয়ার, টেবিল, দোলনা, ঝুড়ি, কাটি, ট্রে, ল্যাম্পশেড, ওয়ালম্যাটসহ নিত্যপ্রয়োজনীয় ও সৌন্দর্যবর্ধক নানা পণ্য পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্যও এখানে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফেজ মহিবুর খান জানান, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি অনলাইনেও সারাদেশে পণ্য বিক্রি করা হবে। দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, মানসম্মত পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। বিশেষ করে বেতের ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নাগেশ্বরীর স্থানীয় ওলামায়ে কেরাম, সচেতন ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা নতুন এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit