রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতার হুঁশিয়ারি গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন নাগেশ্বরীতে ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন রূপগঞ্জের অর্থনীতিতে বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’ সিলেটে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে

আহমেদ আকবর,সিলেট:

সিলেট নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত আধুনিক কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালটি এখন চরম অব্যবস্থাপনার শিকার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এই টার্মিনাল ব্যবহার করেন অসংখ্য যাত্রী। যাত্রীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি আধুনিকায়ন করা হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন তার জৌলুস হারাতে বসেছে।

সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও বাইরের মূল সড়কে এলোপাতাড়িভাবে রাখা হচ্ছে শত শত বাস। এতে সড়কটিতে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ পথচারী ও নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যাত্রীদের বসার জন্য নির্মিত আধুনিক লাউঞ্জগুলোর অবস্থাও শোচনীয়। লাউঞ্জের ভেতরে থাকা অধিকাংশ ফ্যান ও লাইট নষ্ট হয়ে পড়ে আছে। অনেক চেয়ারও ভাঙা অবস্থায় রয়েছে। চারপাশে ধুলাবালি ও ময়লা-আবর্জনা জমে থাকায় সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে অনেক যাত্রী লাউঞ্জে অপেক্ষা না করে বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, লাউঞ্জগুলোতে দিন দিন মাদকসেবী ও ভবঘুরেদের আনাগোনা বেড়েছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক বাস টার্মিনালের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা। একই সঙ্গে টার্মিনালের অব্যবস্থাপনা দূর করে যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit