শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা কদমতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা গাজী টায়ারস ট্র্যাজেডির দুই বছর: ১৮২ নিখোঁজ, স্বজনদের অপেক্ষার শেষ নেই সামাজিক অবক্ষয়, অপরাধ ও আত্মহত্যার ক্রমবর্ধমান গ্রাস থেকে মুক্তির উপায় রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, “গুলির খোসাসহ পাইপগান উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে চার কেজি ৭০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit