শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩ রূপগঞ্জে কুকুরের উপদ্রব, আতঙ্কের চার পা নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড সুপারভাইজার নিয়োগে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন দক্ষিণ সুরমার চিহ্নিত অপরাধ স্পটগুলোতে যুবসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর হুঁশিয়ারি প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বন্ধুত্ব, মোবাইল গেমেই আসক্তি রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নরসিংদী সরকারি কলেজের ছাত্র মুয়াজ নিহত ঘুষ ছাড়া ফাইল নড়ে না সিসিক প্রশাসকের সিএ ফয়জুরের বিরুদ্ধে অভিযোগ, নেপথ্যে প্রকৌশলী রাজিউদ্দিন

রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই, ভাবী ও মেয়ের জামাইয়ের হামলায় অপর এক ভাবী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলাউদ্দিন মিজি (আলাল), তার স্ত্রী মোছাম্মদ জোসনা খাতুন ও তাদের মেয়ের জামাই মো. শাকিল খান (৩০) মিলে বাবুলের স্ত্রী নাসিমাকে সাপল/লোহার দণ্ড দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে নাসিমা গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জালাল মিজির ছেলে আলাউদ্দিন মিজি (আলাল), তার স্ত্রী মোছাম্মদ জোসনা খাতুন এবং মৃত আমির খানের ছেলে ও নাসিমার মেয়ের জামাই মো. শাকিল খান (৩০)–কে আটক করেছে বলে জানা গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং এতে কার কী ভূমিকা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit