বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, ওসমানীতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্স, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা

আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না ওতামেন্দিকে

সময়ের খবর স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা ভুলে আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নিকোলাস ওতামেন্দি। জাতীয় দলকে বিদায় জানানোর পর এবার নতুন ক্লাব রিভার প্লেটের হয়ে অনুশীলনে নেমে পড়েছেন এই আর্জেন্টাইন তারকা। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্লাবটির জার্সিতে তাঁর অভিষেক হতে যাচ্ছে।

তবে এর আগে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের অধ্যায়ের ইতি টানলেন এই ডিফেন্ডার। ৩৮ বছর বয়সী ওতামেন্দি আবেগঘন এক বার্তায় ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন।

আর্জেন্টিনার জার্সিতে ওতামেন্দি খেলেছেন ১৩৯টি ম্যাচ। ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে ছিলেন। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে ১–০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।

ইনস্টাগ্রামে জাতীয় দলের হয়ে নিজের সেরা মুহূর্তগুলোর ভিডিও প্রকাশ করে ওতামেন্দি লিখেছেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতাম। আমি আমার আত্মা, অগাধ গর্ব এবং কোটি কোটি আর্জেন্টাইনের কাছে এই জার্সির আবেগ ও দায়িত্বের মূল্য অনুধাবন করেই একে মাঠের লড়াইয়ে আগলে রেখেছি।’

আর্জেন্টাইন এই সেন্টারব্যাক আরও লিখেছেন, ‘ভাগ্যই যেন ঠিক করে রেখেছিল, আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপ ফাইনাল। ফলটা অবশ্য আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে লড়েছে। মাঠে আমি আমার সবকিছুই দিয়ে এসেছি—এ তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি। কখনো একফোঁটা চেষ্টারও কমতি রাখিনি, কখনো বিশ্বাস হারাইনি। আর এই জার্সিকে জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবেই সব সময় অনুভব করেছি।’

ওতামেন্দি নিজের বার্তার ইতি টানেন এভাবে, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।’

সম্প্রতি ইউরোপে ১৭ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি।

ইউরোপে তিনি খেলেছেন পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে। আর্জেন্টিনার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপে। জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচে ৮ গোল করেছেন ওতামেন্দি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit