শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, ওসমানীতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্স, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা

নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

​কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার হাউরিভিটা জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদ হাসান (হাজী সোহেল)।

​সম্প্রতি মসজিদ পরিচালনা কমিটির কাছে উন্নয়ন ফান্ডের জন্য ২০ বস্তা সিমেন্ট হস্তান্তর করেন। এই অনুদান দিয়ে মসজিদের উন্নয়ন কাজের বিবরণ, মেজো ঢালাই টাইলেস এর কাজ সম্পন্ন করা হবে।​

এসময় অনুষ্ঠানে অনুদানকারী আলহাজ্ব মাহমুদ হাসান (হাজী সোহেল) বলেন,”আল্লাহর ঘরের উন্নয়ন ও খিদমতে শরিক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও অনুগৃহীত।

একটি সুন্দর ও সুবিধাজনক পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিরা যেন সালাত আদায় করতে পারেন, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই এই অবদান।

সমাজের বিত্তবান সকলেরই নিজ নিজ এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নের অংশীদার হওয়া দরকার।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি আকবর আলী মাস্টার সাধারণ সম্পাদক আতিকুর রহমান ক্যাশিয়ার আবু বক্কর সিদ্দিক উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আলী বেপারী, ইউসুফ আলী, নায়েব উল্লাহ, ছফর উদ্দিন, নজরুল ইসলাম, বাবুল করিম মাস্টার প্রমুখ।

অনুদানকারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,”আলহাজ্ব মাহমুদ হাসান (হাজী সোহেল) এর এই মহানুভবতা আমাদের উন্নয়ন কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাঁর এই সার্বিক সহযোগিতা ও দানের জন্য আমরা মসজিদ কমিটি ও এলাকার সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে তাঁর ও তাঁর পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি।”

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিগণ। পরিশেষে, সমাজের সার্বিক কল্যাণ ও দাতার দান কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit