বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
আহমেদ আকবর দক্ষিণ সুরমা সিলেট :
সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা, ভার্থখলা উর্দুগে , সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিসহ বিভিন্ন চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় মাদক এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। স্থানীয় যুবসমাজ, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এসব এলাকায় এই বিশেষ সতর্কতামূলক অবস্থান নেওয়া হয়।
এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন খোজারখলা ও ভার্থখলা এলাকার সর্বস্তরের যুবসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকগণ।উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে অপরাধী ও অসামাজিক কার্যকলাপে লিপ্তদের উদ্দেশ্যে বিশেষ হুঁশিয়ারি প্রদান করেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি।
এ সময় সংহতি প্রকাশ করে কার্যক্রমে অংশ নেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া আবির এবং ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মুস্তাক আহমদ।
এলাকাবাসীকে সাথে নিয়ে এই হুঁশিয়ারি ও সচেতনতামূলক কার্যক্রমে স্থানীয় ছাত্রদল নেতা জুমমান, আব্দুস সামাদ ও রাহি সক্রিয়ভাবে অংশ নেন।উপস্থিত নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দক্ষিণ সুরমার কোনো এলাকাতেই মাদক, জুয়া বা কোনো ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
চিহ্নিত এসব স্পটকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত করতে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।