সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধে দীর্ঘ যানজট হারিয়ে যাচ্ছে কলু সম্প্রদায়, প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছেন পেশা রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ

রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধে দীর্ঘ যানজট

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালাদী এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। কালাদী এলাকায় সড়কের উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় ৬ হাজার মানুষের বসবাস। এসব এলাকার অনেক শিক্ষার্থী স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িত। তাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত এই সড়ক পারাপার হতে হয়।

স্থানীয়রা আরও জানান, গত ৭ আগস্ট কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদন করা হয়। এর আগে একাধিকবার মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা। কর্তৃপক্ষ আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিলেও তা না করেই সড়ক নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এরই প্রতিবাদে সোমবার সকাল ১১টার দিকে কালাদীসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ নারী-পুরুষ সড়কে মানববন্ধন করেন। একপর্যায়ে তারা সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে কর্তৃপক্ষ আগামী বুধবারের মধ্যে কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে এলাকাবাসী সড়ক থেকে সরে যান। এ সময় আগামী বুধবার পর্যন্ত সড়ক সংস্কার ও নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit