সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতার হুঁশিয়ারি গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন

রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি:

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুম বিল্লাহ, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেনসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম।

পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। এছাড়া মৎস্য খাতে সাফল্য অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit