সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্য খাতে অবদান রাখায় নির্বাচিতদের মাঝে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit