সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতার হুঁশিয়ারি গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন

রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় গৃহবধূ নাসিমা বেগম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট, রোববার ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া-ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে আয়োজিত মানববন্ধনে নিহত নাসিমা বেগমের স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, গৃহবধূ নাসিমা বেগম হত্যা মামলার বাকি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় আলাল মিয়ার হামলায় তার ভাবি নাসিমা বেগম (৪২) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তিনি মারা যান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit