মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:
সাইফুর রহমান দুলাল বলেন আমি যদি ১নং ওয়ার্ডের কাউন্সিলর হতে পারি
একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন এবং জনবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি কাজ করবো। ওয়ার্ডবাসী কে বলেন আপনাদের ভোট ও সহযোগিতা পেলে আমি ওয়ার্ডবাসীর জন্য।
নাগরিক সেবা ও স্বচ্ছতা
দ্রুত ও সহজ সেবা:জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, উত্তরাধিকার ও চরিত্রগত সনদপত্র কোনো ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ে প্রদান।
দুর্নীতিমুক্ত সেবা:কাউন্সিলর কার্যালয়ের সকল সেবা সম্পূর্ণ মধ্যস্বত্বভোগী (দালাল) মুক্ত রাখা এবং সেবা প্রার্থীদের জন্য অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা।
*জবাবদিহিতা:বছরে অন্তত দু’বার ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের নিয়ে “জনতার মুখোমুখি কাউন্সিলর” সভার মাধ্যমে উন্নয়ন কাজের হিসাব ও বাজেট উপস্থাপন অবকাঠামো ও ড্রেনেজউন্নয়ন
পর্দামুক্ত ও টেকসই
রাস্তা:ওয়ার্ডের প্রতিটি গলি ও মূল রাস্তা সংস্কার এবং উন্নতমানের ইট/ঢালাই দ্বারা টেকসইকরণ।
জলাবদ্ধতা নিরসন:ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং বর্ষাকালে পানি নিষ্কাশনে কার্যকর পদক্ষেপ।
পর্যাপ্ত আলো:ওয়ার্ডের প্রতিটি গ্রামে আধুনিক এলইডি (LED) স্ট্রটি লাইট স্থাপন করে আলোকায়ন নিশ্চিত করা। পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা
বর্জ্য ব্যবস্থাপনা: বাসা-বাড়ি থেকে দৈনিক বর্জ্য সংগ্রহের আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা।
মশা নিধন:নির্দিষ্ট সময় পরপর নিয়মিত কার্যকর ওষুধ ছিটানো এবং লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালনা।
সবুজায়ন:রাস্তার দুই পাশে ও খালি স্থানে বৃক্ষরোপণ এবং মিনি পার্ক/বাগান তৈরি।
স্বাস্থ্য ও যুব উন্নয়ন
যুব সমাজ রক্ষা:মাদকমুক্ত ওয়ার্ড গড়তে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি এবং নিয়মিত খেলাধুলার আয়োজনে স্থানীয় যুব সমাজ ও ক্লাবগুলোকে সহায়তা।
স্বাস্থ্যসেবা:ওয়ার্ডের প্রবীণ ও গর্ভবতী মায়েদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও জরুরি সময়ে অ্যাম্বুলেন্স সহায়তার ব্যবস্থা।
কমিউনিটিসুবিধা:লাইব্রেরি ও ফ্রি ওয়াই-ফাই (Wi-Fi) জোন স্থাপন। নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার
সিসিটিভি নজরদারি: চুরি, ছিনতাই ও অপকর্ম রোধে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন।
ইনসাফপূর্ণ বিচার: পারিবারিক ও স্থানীয় সামাজিক বিরোধগুলোর নিরপেক্ষ ও সম্মানজনক শালিস মিমাংসা।
কিশোর গ্যাং প্রতিরোধ: বিট পুলিশের সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি।