বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, ওসমানীতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্স, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

রূপগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ভুলতা গাউছিয়া গোলচত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, অ্যাডভোকেট গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এ বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit