রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ

আহমেদ আকবর,
দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি রোধে সতর্কবার্তা টানানো হলেও থেমে নেই টিকিটের অবৈধ বাণিজ্য। এবার রেলওয়ের কিছু অসাধু কর্মচারী ও বহিরাগত দালাল চক্রের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, টিকিট কাউন্টারে “টিকিট নেই” বলা হলেও স্টেশনের বাইরে সক্রিয় দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে একই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

অনুসন্ধান ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরুর অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। অভিযোগ রয়েছে, রেলওয়ের কিছু অসাধু বুকিং সহকারী ও কর্মচারী বিভিন্ন উপায়ে টিকিট সংরক্ষণ করে পরে সেগুলো স্টেশনে সক্রিয় দালাল চক্রের কাছে পৌঁছে দেন। এরপর ৩০০ টাকার টিকিট ৫০০ থেকে ৮০০ টাকায় এবং এসি শ্রেণির টিকিট দ্বিগুণ থেকে তিনগুণ দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী বলেন, “অনলাইনে এবং কাউন্টারে সকাল ৮টা থেকে চেষ্টা করেও কোনো টিকিট পাইনি। কিন্তু কাউন্টারের বাইরে বের হতেই এক দালাল অতিরিক্ত ৫০০ টাকা দিলে টিকিট এনে দেওয়ার নিশ্চয়তা দেয়। রেলের ভেতরের কারও সহযোগিতা ছাড়া এত টিকিট তাদের হাতে থাকার কথা নয়।”

এ বিষয়ে সচেতন মহলের দাবি, শুধু সতর্কবার্তা টানিয়ে বা প্রচার চালিয়ে টিকিট কালোবাজারি বন্ধ করা সম্ভব নয়। অভিযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি রেলওয়ের নিরাপত্তা বাহিনী (RNB) ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit