বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা গাজী টায়ারস ট্র্যাজেডির দুই বছর: ১৮২ নিখোঁজ, স্বজনদের অপেক্ষার শেষ নেই সামাজিক অবক্ষয়, অপরাধ ও আত্মহত্যার ক্রমবর্ধমান গ্রাস থেকে মুক্তির উপায় রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতির অভিযোগ, কবিরাজি সেবার নামে টাকা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে চুরির ঘটনা, এক যুবক গ্রেফতার

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে আবারও চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এর আগে একই প্রতিষ্ঠানে অন্তত দুইবার চুরির ঘটনা ঘটায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে সজিব ওরফে সইজ্জা নামে এক সন্দেহভাজনকে আটক করে। তবে পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি—কালা জাহাঙ্গীর ও আল-আমিন পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দাবি, শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। চুরির প্রতিবাদে শনিবার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা নগরপাড়া-চনপাড়া সড়কের নগরপাড়া বাজার এলাকায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে একই বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই ফ্যান, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,

“শুধু একজনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। এ ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সালাউদ্দিন বলেন,

“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit