রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

রূপগঞ্জের হাটাবের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ

রূপগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর আমলী আদালতে দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকার বাসিন্দা হাবিবার বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট মামলায় আসামির বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৮৭ ও ৮৮ ধারার বিধান অনুযায়ী আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে, আসামি গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বা আত্মগোপন করেছেন এবং তার শিগগির গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৩৯বি(১) ধারার বিধান অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে মামলার বিচারের মুখোমুখি হওয়ার জন্য আসামিকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে আসামির অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তির তফসিল অনুযায়ী, মামলাটির নম্বর সি.আর-৭৩২ (সিং)/২০২৫। এতে বাংলাদেশ দণ্ডবিধির ৪১৭, ৪২০ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসামি হাবিবা, পিতা—আব্দুল হারিজ, মাতা—জয়নব। তার ঠিকানা: গ্রাম—হাটাব (চাঁদেরটেক), ডাকঘর—মাজুমাবাদ, থানা—রূপগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ।

মামলাটি বর্তমানে আমলী আদালত, সিংগাইর (সি.আর. ফাইল)-এ বিচারাধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit