রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

রূপগঞ্জের রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানাকে শোকজ

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে শোকজ করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব পারভেজ চৌধুরী কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে শোকজ নোটিশ প্রদান করা হয়।

শোকজে আগামী ১৫ দিনের মধ্যে কারখানার সৃষ্ট পরিশোধিত তরল বর্জ্য অপসারণের সচিত্র প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মামলা দায়েরসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit