রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

সময়ের খবর অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল বোর্ড সভার একদিন পরই ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তার বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরের মূল উদ্দেশ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। এ সফরে তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

এর আগে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পূর্বাচলে একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা হবে। সেই লক্ষ্যেই ভারতের আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো, জিম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সুবিধা সরেজমিনে পরিদর্শন করবেন তামিম ইকবাল ও তার সফরসঙ্গীরা।

তবে এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit