বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা গাজী টায়ারস ট্র্যাজেডির দুই বছর: ১৮২ নিখোঁজ, স্বজনদের অপেক্ষার শেষ নেই সামাজিক অবক্ষয়, অপরাধ ও আত্মহত্যার ক্রমবর্ধমান গ্রাস থেকে মুক্তির উপায় রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতির অভিযোগ, কবিরাজি সেবার নামে টাকা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ

জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে শুনানির জন্য তলব

অনলাইন ডেস্ক:

জাল সনদের অভিযোগে অভিযুক্ত কলেজ পর্যায়ের ৬৩ শিক্ষককে ব্যক্তিগত শুনানির জন্য ডাকা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বা জবাব না দেওয়ায় তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে এ শুনানির আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। আদেশে শিক্ষকদের শুনানির তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কেন এমপিও বাতিল বা স্থগিত করা হবে না, তা জানতে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে শিক্ষকদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য ব্যক্তিগত শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত দিনে সংশ্লিষ্ট শিক্ষক ও তাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শিক্ষা ভবনের ৩১৭ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত থাকতে হবে।

অফিস আদেশ অনুযায়ী, ২৬ জুলাই, ২৭ জুলাই, ২৮ জুলাই, ৩০ জুলাই এবং ২ আগস্ট পর্যায়ক্রমে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিটি শুনানি শুরু হবে সকাল ১০টায়। অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

শুনানির সময় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন, সংশ্লিষ্ট শিক্ষকের সনদ এবং নিয়োগসংক্রান্ত সব কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত এসব নথির দুই সেট ফটোকপিও জমা দিতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, কোনো শিক্ষক এরই মধ্যে পদত্যাগ, বরখাস্ত, মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে অধ্যক্ষকে তার প্রমাণপত্রসহ শুনানিতে উপস্থিত হতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit