বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা গাজী টায়ারস ট্র্যাজেডির দুই বছর: ১৮২ নিখোঁজ, স্বজনদের অপেক্ষার শেষ নেই সামাজিক অবক্ষয়, অপরাধ ও আত্মহত্যার ক্রমবর্ধমান গ্রাস থেকে মুক্তির উপায় রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতির অভিযোগ, কবিরাজি সেবার নামে টাকা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করে নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ, বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অপরাধ যাতে বাড়তে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম। হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

সভায় জুন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা এবং ডাকাতি, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর মামলার অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা ও সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit