সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনতার ৪৩তম বর্ষপূর্তি উদযাপন দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়েরকে আটক করে পুলিশে সোপর্দ ছাত্রদলের নেতাকর্মীরা ডিগ্রির ভিড়ে হারিয়ে যাওয়া সুশিক্ষা: একটি সামাজিক সমীক্ষা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ

আহমেদ আকবর, সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও তাণ্ডব বেড়েছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ ঘটনায় আম্বরখানা সরকারি কলোনির সামনে এক প্রতিবন্ধী কিশোরকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী কিশোরের মামা মাসুদ আহমেদ রুবেল একটি পোস্টের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান।

তিনি তাঁর পোস্টে আহত কিশোরের একটি ছবি সংযুক্ত করে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “সিলেট আম্বরখানা সরকারি কলোনির সামনে কিশোর গ্যাং এতটাই বেপরোয়া হয়ে গেছে যে আজ আমার প্রতিবন্ধী ভাগনাকে রক্তাক্ত করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বরখানা ও এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যদের তৎপরতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর হামলা, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এলাকাবাসী ও সচেতন মহল সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কাছে আম্বরখানা ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষ হামলা বা হয়রানির শিকার না হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit