রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনতার ৪৩তম বর্ষপূর্তি উদযাপন দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়েরকে আটক করে পুলিশে সোপর্দ ছাত্রদলের নেতাকর্মীরা ডিগ্রির ভিড়ে হারিয়ে যাওয়া সুশিক্ষা: একটি সামাজিক সমীক্ষা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত কচাকাটা থানার ওসির সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা কদমতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়েরকে আটক করে পুলিশে সোপর্দ ছাত্রদলের নেতাকর্মীরা

আহমেদ আকবর, সিলেট:

সিলেটের দক্ষিণ সুরমায় বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় নেতা জুবায়েরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলা ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা একযোগে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ও সদস্যসচিব মুশতাক আহমেদ, ছাত্রদল নেতা জুমমান, ইরফান ইফাজ, আবদুস সামাদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জুবায়েরের অবস্থানের খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। আটকের পর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দলীয় সিনিয়র নেতাদের পরামর্শ ও নির্দেশনায় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদল নেতাকর্মীরা জুবায়েরকে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

দক্ষিণ সুরমা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতারা জানান, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে প্রশাসনের কাছে সোপর্দ করার আহ্বান জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit