সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ নাগেশ্বরীতে আল-খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ মসজিদে মুর্দা মশারি বিতরণ দক্ষিণ সুরমা সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা রূপগঞ্জে বসতভিটায় বালু ভরাটের প্রতিবাদে থানায় গণঅভিযোগ, মানববন্ধন গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি রূপগঞ্জের হাটাবের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ

রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন

রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দীর্ঘদিনের পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় খালটি পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূরনবী ভূঁইয়া।

জানা গেছে, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক ও এলাকাবাসীর নিরাপদ বসবাস নিশ্চিত করতে খাল ও সংলগ্ন ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক মো. নূরনবী ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়নে আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা রয়েছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া, সাইদুর রহমান, সানজিদা সেলিনা, কৃষকদল নেতা মোমেন ভূঁইয়া, সোলায়মান, রোমান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নূরনবী ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে খালটি বেদখল ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। খালটি পুনরুদ্ধার ও সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করা হবে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।”

স্থানীয় বাসিন্দা মাকসুদুল হাসান বলেন, হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে খালটি ভয়াবহ দূষণের শিকার। ময়লা-আবর্জনা জমে এটি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। খালটি সংস্কার হলে দুর্গন্ধ ও মশার উপদ্রব কমবে বলে আশা করছেন এলাকাবাসী।

আরেক স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে খালটি যেন ময়লা ফেলার ডাম্পিং পয়েন্টে পরিণত হয়েছিল। মশার উপদ্রবে এলাকাবাসীর বসবাস কঠিন হয়ে পড়েছিল। দ্রুত সংস্কার কাজ শেষ হলে আমরা উপকৃত হব।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন খালটি সংস্কার ও পরিষ্কার না করায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। খালের পানিতে ময়লা-আবর্জনা জমে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে এলাকাবাসীর।

খাল সংস্কার কাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হওয়া এবং পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit