রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ নাগেশ্বরীতে আল-খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ মসজিদে মুর্দা মশারি বিতরণ দক্ষিণ সুরমা সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা রূপগঞ্জে বসতভিটায় বালু ভরাটের প্রতিবাদে থানায় গণঅভিযোগ, মানববন্ধন গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি রূপগঞ্জের হাটাবের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ রূপগঞ্জের রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানাকে শোকজ

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সার্জেন্ট (অব.) মোহাম্মদ রায়সুল হক মিল্কীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করেছে।

ভুক্তভোগী মোহাম্মদ রায়সুল হক মিল্কীর অভিযোগ, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আলমগীর, ইজ্জত আলী, শাকিল চাঁদ, নাজমুল, রবিন, রিফাত, রুস্তম, জহিরুল, আলী হোসেন, মনির হোসেন, জামাল, শরীফ, জসিম, মোতাব্বির, ইয়াসিন, লিমন, মোক্তার, হৃদয়সহ আরও কয়েকজন এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

এ সময় তার ছোট ভাই মিলন ভূঞা প্রতিবাদ করলে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করেন রায়সুল হক। পরে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

রায়সুল হক আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাওঘাট এলাকায় তার বসতবাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তার মা লতিফা বেগম প্রতিবাদ করলে তাকেও মারধরের জন্য উদ্যত হয় বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির নিচতলায় থাকা ভাড়াটিয়াদের কক্ষে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া একটি আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা এবং পাঁচটি স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা-মোকদ্দমা করলে সুযোগ পেলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী রায়সুল হক মিল্কী বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।”

অভিযোগের বিষয়ে আলমগীর হোসেন বলেন, “রায়সুলের বাড়িতে কে বা কারা হামলা করেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, “এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit