শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:
গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, দ্রুত বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জোটের নেতাকর্মীরা সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট, ঘন ঘন লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়েছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং জনভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।