রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ রূপসীর ইমরান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গড়তে গিরার পাড় তরুণ সংঘের কঠোর হুঁশিয়ারি নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান রূপগঞ্জে জমি বিরোধে ভাই-ভাবী ও মেয়ের জামাইয়ের হামলা, অপর ভাবী নিহত; আটক ৩

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি নাগেশ্বরী থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :

 

কুড়িগ্রামের নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা আজ নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হীল জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া, সাধারণ সম্পাদক সিয়াম শাহারিয়ার সৃজন, সহ-সভাপতি মেরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজীব এবং সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম।

 

এসময় ওসি আব্দুল্লাহ হীল জামান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠতা। সবসময় সত্যের পথে থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে এবং সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরতে হবে।

 

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit