মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
নাগেশ্বরীতে পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসায় শিক্ষক সমন্বয়ে উপকমিটি গঠন জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি ‘জামদানি শুধু শাড়ি নয়, জীবনের গল্পও’ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা

সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ

আহমেদ আকবর, দক্ষিণ (সুরমা) সিলেট :

সিলেট সিটি করপোরেশনের(সিসিক) আসন্ন শ্রমিক-কর্মচারী সংসদ নির্বাচন ২০২৬-কে ঘিরে নগর ভবনের অভ্যন্তরে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ‘প্রচার সম্পাদক’ পদে আওয়ামী পন্থী স্বেচ্ছাসেবক লীগ কর্মী রাজেশ সরকারের (যিনি ‘ডেভিল রাজেশ’ নামে পরিচিত) প্রার্থিতার বিষয়টি সামনে আসতেই সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে।

১. বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর সাইবার আক্রমণ ও ক্ষমতার অপব্যবহারঅভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে রাজেশ সরকার ক্ষমতার দাপট দেখিয়ে বিএনপির শীর্ষ নেতাসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কটু ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে সাইবার আক্রমণ চালিয়েছিলেন।

একজন সাধারণ কর্মচারী হয়েও রাজনৈতিক প্রভাবে এমন আচরণ করায় কর্মকর্তা-কর্মচারীদের মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল।

২. জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সহিংসতার অভিযোগ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে সাধারণ ছাত্র ও নাগরিকদের ওপর হামলা এবং সহিংসতা সৃষ্টির পেছনে রাজেশের সক্রিয় ভূমিকা ছিল বলে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও এমন ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়ার ধৃষ্টতা নিয়ে সাধারণ কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।৩. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ‘লোগো বিকৃতি’ ও আইনি জটিলতাসম্প্রতি রাজেশ সরকার নিজের নির্বাচনী প্রচারণায় সিলেট সিটি করপোরেশনের অফিশিয়াল লোগো বিকৃত (কালার ও ফরম্যাট পরিবর্তন) করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়েছেন, যা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতীকের অবমাননা বলে গণ্য হচ্ছে।

এর ফলে লোগো ব্যবহার ও ব্যক্তিগত প্রচারণায় আইনি ও প্রশাসনিক প্রশ্ন উঠেছে।সিসিক কর্মচারীদের চূড়ান্ত আলটিমেটামসিসিকের সাধারণ কর্মচারীরা ওই লোগো বিকৃতি ও বিগত দিনের সহিংস কর্মকাণ্ডের অভিযোগে রাজেশের প্রার্থিতা বাতিল করাসহ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit