শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, ওসমানীতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রূপগঞ্জে স্কাফ-উইনসিরেক্স, নগদ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, রোগীর সংখ্যা বৃদ্ধিতে আতঙ্কে মানুষ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে আহত করার অভিযোগ নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের শুভেচ্ছা বার্তা

সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশাসনিক সংস্কার ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে একযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজলকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

‘জনস্বার্থে’ জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই প্রক্রিয়ায় সারা দেশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও পরিদর্শক পদমর্যাদার মোট ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনায় পুলিশ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরের বিধান প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে। আদেশ অনুযায়ী, অবসরে যাওয়া কর্মকর্তারা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী প্রাপ্য অবসর সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট মহলের মতে, পুলিশ বাহিনীতে প্রশাসনিক শৃঙ্খলা, জবাবদিহি ও পেশাদারিত্ব জোরদারের অংশ হিসেবে সরকারের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit