বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ টাকা কাটার অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন দক্ষিণ সুরমায় এলপিজি সিলিন্ডারে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ, ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রসিং সিন্ডিকেট সক্রিয় শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবকের কারাদণ্ড সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ রূপগঞ্জে ২০০ পরিবার আবারও উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট বিশ্বের যেকোনও দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ আছে: ট্রাম্প

সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

সিলেটে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে গড়ে ওঠা অবৈধ এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসার ভয়াবহ খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সম্প্রতি এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে ঝুঁকিপূর্ণ উপায়ে ‘ক্রস রিফিল’ করার সময় আকস্মিক বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার পরও অবৈধ এই চক্রের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

সুনামগঞ্জ বাইপাস রোডে অবৈধ গোডাউনের রাজত্ব

অনুসন্ধানে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ বাইপাস রোড এলাকা অবৈধ গ্যাস রিফিল সিন্ডিকেটের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। সড়কের আশপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি অনুমোদনহীন ক্রস রিফিল গোডাউন। এসব স্থানে বড় কোম্পানির সিলিন্ডার থেকে কোনো ধরনের যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ উপায়ে ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই জনবসতির কাছাকাছি এসব বিপজ্জনক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

দুর্ঘটনার পরও প্রশাসন নীরব কেন?

সিলিন্ডার বিস্ফোরণে আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জানমালের ঝুঁকি তৈরি হওয়ার পরও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে অবৈধভাবে গ্যাস রিফিলের ব্যবসা চললেও কার্যকর কোনো অভিযান চালানো হচ্ছে না।

স্থানীয়দের দাবি, অবৈধ এই ব্যবসার সঙ্গে প্রভাবশালী কোনো মহলের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। দুর্ঘটনার পরও যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

‘ক্রস রিফিল’ যেন একেকটি টাইম বোমা

বিশেষজ্ঞদের মতে, ম্যানুয়াল পদ্ধতিতে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের প্রক্রিয়ায় গ্যাস লিকেজ, অতিরিক্ত চাপ, ঘর্ষণ বা সামান্য আগুনের উৎস থেকেও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সুনামগঞ্জ বাইপাস রোডের আশপাশে থাকা এসব অবৈধ গোডাউন জনবসতিপূর্ণ এলাকার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, এসব স্থাপনা একেকটি ‘জীবন্ত টাইম বোমা’ হয়ে উঠেছে।

দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

ভয়াবহ এই দুর্ঘটনার পর সুনামগঞ্জ বাইপাস রোড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ গ্যাস রিফিলের সব গোডাউন চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

তাদের অভিযোগ, প্রশাসন এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে অবৈধ ক্রস রিফিল বন্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit