রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা, গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে চুরির ঘটনা, এক যুবক গ্রেফতার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ, পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমির ক্ষতি ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও সাইফুল, দুই মাসে ১৪৫ জনের সাজা

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ

আহমেদ আকবর, দক্ষিণ সুরমা (সিলেট):

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম।

শনিবার (১ আগস্ট) বিকেলে তিনি সিলেটে পৌঁছান এবং এরপরই তাঁর নতুন কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণ শেষে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

দায়িত্ব পালনকালে সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা আরও সহজ করার লক্ষ্যে কাজ করবেন বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit