শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী রাজধানীতে মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, মানববন্ধন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল দেশে ফিরে স্পিকার বললেন, রাষ্ট্রপতি কী করবেন জানা নেই মোদির আশ্বাস ফাঁপা প্রতিশ্রুতি: কেজরিওয়াল আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না ওতামেন্দিকে জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেফতার রাষ্ট্রপতি পদত্যাগ করছেন শুক্রবার: রয়টার্স

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন , আমরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই।

শুক্রবার (২৪ জুলাই) কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘শিক্ষক সমাবেশ ও মত বিনিময় অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হয়ে গড়ে উঠুক। এজন্য আমরা চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় অন্তর্ভুক্ত করছি । এছাড়াও ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস ‘ ও কারিগরি শিক্ষা বিষয়গুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরো বলেন, কচুয়াকে আমরা শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আজকের আলোচনায় যে সকল সমস্যা উঠে এসেছে, তার অনেকগুলোই সারা বাংলাদেশেরও সমস্যা। তাই, আজকের এই আয়োজন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো. খায়রুল আবেদীন মিয়া, কচুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক শিক্ষা ডট কম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit