শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও সাইফুল, দুই মাসে ১৪৫ জনের সাজা নিত্য ব্যবহার্য যেসব পণ্যে রয়েছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে গাউছিয়ার ‘রাঁধুনী রেস্তোরাঁয়’ বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশের অভিযোগ সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: পুলিশ সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ টাকা কাটার অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন দক্ষিণ সুরমায় এলপিজি সিলিন্ডারে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ, ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রসিং সিন্ডিকেট সক্রিয়

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও সাইফুল, দুই মাসে ১৪৫ জনের সাজা

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক, ভূমিদস্যুতা ও ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে গত দুই মাসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪৫ জন মাদক কারবারি ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও সাইফুল ইসলাম মাদক, ভূমি দখল এবং ভেজালবিরোধী অভিযান জোরদার করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৫ জন মাদক কারবারি ও মাদকসেবীকে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এসব অভিযানের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের প্রকাশ্য বেচাকেনা ও আস্তানা আগের তুলনায় কমে এসেছে। গজারিয়াপাড়া এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, “আগের তুলনায় এখন অনেকটা স্বস্তিতে আছি। প্রশাসনের এমন উদ্যোগে আমরা নিরাপত্তা অনুভব করছি।”

এদিকে, স্থানীয়দের দাবি, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি ইউএনও সাইফুল ইসলাম মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছেন। অন্ধ জুয়েল মিয়া ও রাহেলা খাতুনসহ একাধিক উপকারভোগী জানান, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান এবং খাদ্যসামগ্রী প্রদানে তিনি সহযোগিতা করে আসছেন।

সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দালালমুক্ত সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনার কারণে সাধারণ মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে।

তবে স্থানীয়দের এসব মূল্যায়ন স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, ভূমি দখল ও ভেজালের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit