সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
চা শিল্পের বিকাশে সহায়তা দেওয়া হবে : তারেক রহমান রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা সকালে উচ্ছেদ, রাতে দখলের মহোৎসব: ১৭ বছরে ১২৩ অভিযানেও মুক্ত হয়নি ভুলতা-গাউছিয়া আজ থেকে চালু হচ্ছে খুবির প্রশাসনিক কার্যক্রম এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল হামলার ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রূপগঞ্জে বিষধর সাপের উপদ্রবে আতঙ্কে মানুষ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে উপজেলার ভুলতা এবং তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, ‘রূপগঞ্জ উপজেলার ভুলতা এবং তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড, জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড ও আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়। পণ্যের বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন ও পরিদর্শক হাফিজুর রহমানসহ বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit