বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ টাকা কাটার অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন দক্ষিণ সুরমায় এলপিজি সিলিন্ডারে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ, ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রসিং সিন্ডিকেট সক্রিয় শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবকের কারাদণ্ড সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ রূপগঞ্জে ২০০ পরিবার আবারও উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট বিশ্বের যেকোনও দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ আছে: ট্রাম্প

বিশ্বের যেকোনও দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত ফুরিয়ে আসার খবর সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত ও প্রয়োজনের অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্র মজুত রয়েছে।

এদিকে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বের যেকোনও দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।’

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে জানিয়েছেন যে, দেশটির আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিগুলোতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দ করার দৃশ্য এবং ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে হামলার দৃশ্য দেখানো হয়েছে।

এর মধ্যে একটি ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit