রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা, গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে চুরির ঘটনা, এক যুবক গ্রেফতার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ, পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমির ক্ষতি ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও সাইফুল, দুই মাসে ১৪৫ জনের সাজা

পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা, গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে পৈতৃক ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষা, অবৈধভাবে বালু ভরাট করা জমির ক্ষতিপূরণ এবং জমির ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ১০ গ্রামের মানুষের অংশগ্রহণে প্রতিবাদসভা, গণস্বাক্ষর কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মাদ্রাসা প্রাঙ্গণে ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় ১০ গ্রামের শত শত ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, কয়েকটি আবাসন কোম্পানি ও একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক তাদের পৈতৃক ভিটা-মাটি ও ফসলি জমিতে বালু ভরাট করে দখল করছে। ফলে অনেক কৃষক পরিবার তাদের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

বক্তারা অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ, ক্ষতিগ্রস্ত জমির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং জমির ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইছাখালী তেমোড়া মোড়ে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে আগামী ৭ আগস্ট সংশ্লিষ্ট থানায় অভিযোগ দাখিল করা হবে। এরপরও সমাধান না হলে ২৮ আগস্ট ডিজিটাল সার্ভের মাধ্যমে নিজ নিজ জমি পুনর্দখলের কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নেতা ওয়াসিম উদ্দীন, রূপগঞ্জ সোশ্যাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন, আহসান উল্লাহ মাস্টার, গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা ফিরোজুল মাস্টার, অ্যাডভোকেট নাজমুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, হাসান মোর্শেদ, মিল্লাত হোসেন, সাবেক ব্যাংকার আবু বকর, ইলিয়াস পারভেজ, রফিকুল ইসলাম, সুমন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit