শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী রাজধানীতে মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, মানববন্ধন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল দেশে ফিরে স্পিকার বললেন, রাষ্ট্রপতি কী করবেন জানা নেই মোদির আশ্বাস ফাঁপা প্রতিশ্রুতি: কেজরিওয়াল আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না ওতামেন্দিকে জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেফতার রাষ্ট্রপতি পদত্যাগ করছেন শুক্রবার: রয়টার্স

জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেফতার

সময়ের খবর অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে সাইদুর রহমান নামের এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সুপার সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করে। সুপার সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা আদেশের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদরাসা সুপার সাইদুর রহমানকে গ্রেফতার করে।

উল্লেখ্য, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এমনকি সুপার সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে দৈনিক শিরোমণি নামক পত্রিকার সাংবাদিক দাবি করতেন।ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit