বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
অসুস্থ সাজুর পাশে দাঁড়াল ‘আল খিদমাহ ফাউন্ডেশন’, আর্থিক সহযোগিতা প্রদান ভূরুঙ্গামারীতে বাক্‌প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক পলাতক প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকে ডাকাতি: রূপসীর ইমরানের বোনের বাসা থেকে অস্ত্র উদ্ধার রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধে দীর্ঘ যানজট হারিয়ে যাচ্ছে কলু সম্প্রদায়, প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছেন পেশা রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

অসুস্থ সাজুর পাশে দাঁড়াল ‘আল খিদমাহ ফাউন্ডেশন’, আর্থিক সহযোগিতা প্রদান

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবায় এগিয়ে এসেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘আল খিদমাহ ফাউন্ডেশন’। বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে সাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাজুর চিকিৎসার জন্য ‘আল খিদমাহ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সাজুর মায়ের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় আল খিদমাহ ফাউন্ডেশনের সদস্যরা বলেন, “আমাদের লক্ষ্য শুধু খেলাধুলা বা সামাজিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এলাকার যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সাজুর সুস্থতার জন্য এটি আমাদের সামান্য প্রচেষ্টা। আমরা আশা করি, বিত্তবান ও সামর্থ্যবানরাও তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”

উল্লেখ্য, ‘আল খিদমাহ ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit