সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতার হুঁশিয়ারি গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয় ও উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন

জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা, শ্রমিকদের ক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধি:

তীব্র জ্বালানি সংকটের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় আম্বার বোর্ড মিলসের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন কারখানাটির শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৩ আগস্ট রোববার সকালে কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানায় প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন। এ সময় কারখানার স্টাফদের বিরুদ্ধে শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। এর মধ্যে হঠাৎ করে তীব্র জ্বালানি সংকটের কারণ দেখিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় তারা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলেও জানান।

এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কারখানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক ইরফান পাশা বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী ২৩ আগস্ট থেকে কারখানার সব সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit