শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
দক্ষিণ সুরমার চিহ্নিত অপরাধ স্পটগুলোতে যুবসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর হুঁশিয়ারি প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বন্ধুত্ব, মোবাইল গেমেই আসক্তি রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নরসিংদী সরকারি কলেজের ছাত্র মুয়াজ নিহত ঘুষ ছাড়া ফাইল নড়ে না সিসিক প্রশাসকের সিএ ফয়জুরের বিরুদ্ধে অভিযোগ, নেপথ্যে প্রকৌশলী রাজিউদ্দিন নাগেশ্বরীতে টানা লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচনের পথে, মূল হোতা গৃহপরিচারিকার কথিত প্রেমিক ভূরুঙ্গামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, কোঁচের আঘাতে যুবক নিহত; দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৭ রূপগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ আটক ২০ রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দক্ষিণ সুরমার চিহ্নিত অপরাধ স্পটগুলোতে যুবসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর হুঁশিয়ারি

আহমেদ আকবর দক্ষিণ সুরমা সিলেট :

সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা, ভার্থখলা  উর্দুগে , সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিসহ বিভিন্ন চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় মাদক এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। স্থানীয় যুবসমাজ, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এসব এলাকায় এই বিশেষ সতর্কতামূলক অবস্থান নেওয়া হয়।

এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন খোজারখলা ও  ভার্থখলা এলাকার সর্বস্তরের যুবসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকগণ।উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে অপরাধী ও অসামাজিক কার্যকলাপে লিপ্তদের উদ্দেশ্যে বিশেষ হুঁশিয়ারি প্রদান করেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি।

এ সময় সংহতি প্রকাশ করে কার্যক্রমে অংশ নেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া আবির এবং ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মুস্তাক আহমদ।

এলাকাবাসীকে সাথে নিয়ে এই হুঁশিয়ারি ও সচেতনতামূলক কার্যক্রমে স্থানীয় ছাত্রদল নেতা জুমমান, আব্দুস সামাদ ও রাহি সক্রিয়ভাবে অংশ নেন।উপস্থিত নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দক্ষিণ সুরমার কোনো এলাকাতেই মাদক, জুয়া বা কোনো ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

চিহ্নিত এসব স্পটকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত করতে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026 shomoyerkhobor.com
Design & Developed BY starwebhostit